লেখক-আজাহার সেখ
কষ্টের ঘরে গিয়ে ছিলাম চাঁদনি রাতে , তার সাথে দেখা হয়নি ।
মাঝ বয়সী কষ্ট গুলো অস্তিত্ব হারানোর ভয়ে বোবা রাতের স্তব্ধতা যাযাবর
বিপন্ন পৃথিবী জুড়ে দানা বেঁধেছে তাদের বসবাসের উপসর্গ ,
নিত্য দিনে আবার ও সমুদ্দুরের জলে ছুড়ে ফেলে
যেখানে একদিন স্বর্ণালী স্মৃতির শহর জাপটে ধরে । নোনা জল বলে দিত অনেক কষ্টের কথা,
দুঃখিত মায়ের কথা ।
কখন সে শেষ ঘুমিয়েছে ;খেয়াল নাই ।
এখনও কষ্টের ঘরে ঘোরাফেরা করে সে,
জানতে গিয়ে জানতে পারিনি ।

0 Comments