কলমে -:সুপ্রিয়া দে
শিরোনাম :-উদ্বিগ্ন
তারিখ:-২৬/০৫/২১
--"""""-----"""----"---"""
আসছে জোয়ার বাড়ছে উদ্বেগ
বক্ষ কাঁপে ধুরু ধুরু,
বন্যার জলে ভাসিয়ে নিবে সব
কাঁপছে বাতাসে বৃক্ষ তরু।
বাড়ছে উদ্বেগ পড়বো শঙ্কায়
ঘরে জল খাবারের অভাব,
ঘরে বাইরে কোন জায়গাই
চলবে না নবাবী স্বভাব।
চারিদিকে ঘুর্ণি বায়ু মনে
বাড়ছে শঙ্কা
গরীব আর চাল চুলো হীনদের
মনে বাজে ডঙ্কা।
জন জীবন বিপন্ন আজ
সব সময়ই মৃত্যু ভয়,
ঘুর্ণিঝড়ে কখন কার কি হয়
মনে আসে সংশয়।

0 Comments