” আগন্তুকে মেনে নিলেও একটু সতর্ক থাকার প্রয়োজন আছে । ” কলমে – রতন বসাক

 



এই পৃথিবীর বুকে আমরা সবাই হলাম আগন্তুক । কেউ আগে আসি আবার কেউ পরে আসি । এই ভাবেই চলতে থাকে আসা । ধীরে ধীরে সময় এর সাথে আমরা এই পৃথিবীতে চিনতে থাকি । তখন নিজেকে অনেক পুরনো ও স্থায়ী মনে হয় এই পৃথিবীর বুকে । মনেই হয় না যে, আমিও একজন আগন্তুক । অাবার একটা নির্দিষ্ট সময়ের পরেই, আমাদের সবাইকেই ছেড়ে চলে যেতে হয় এই পৃথিবীর থেকে ।

জীবন পথে চলতে গিয়ে আমাদের জীবনে রক্তের সম্পর্কের অনেক আগন্তুক আসে । আবার রক্তের সম্পর্ক ছাড়াও অনেক আগন্তুক আমরা জীবনে মেনে নিয়ে এগোতে থাকি । তাদের মধ্যে কেউ ভালো হয় আবার দেখা যায় কেউ ততোটা ভালো নয় ।
তবে আগন্তুককে মেনে নিয়েই বিশ্বাস ও ভরসা করে এগিয়ে যেতে হয় । আর তা না হলে নিজেকে একাকিত্বে ঢেলে রাখতে হয় । এই কথাটা ঠিক যে আমরা কেউই একা এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারিনা । প্রয়োজনে-অপ্রয়োজনে আমাদের অন্যের দরকার হয় জীবন পথে চলার সময় । আমরা যখন পথে চলতে থাকি তখন পথ ফাঁকা থাকলে কিন্তু চলতে ভালো লাগেনা । আবার একটু লোকজনের দেখা পেলে পথে ভালোই লাগে তখন চলতে ।
আগন্তুক যে সব সময় খারাপ হবে এমন কিন্তু নয় । দেখা গেছে যাকে আমি চিনি না ও জানিও না পূর্ব হতে, সে আমার অনেক কাছের মানুষ হয়ে গেছে ধীরে ধীরে । আর এটা হওয়ার কারণ তাকে বিশ্বাস করে হাত ধরেছিলাম বলেই । এও দেখা গেছে যে অনেক আগন্তুককে বিশ্বাস করে সব দেবার পরেও, সে ধোঁকা দিয়ে চলে যায় ।
যাইহোক আমরা মানুষ আর মনুষ্যত্ব রাখি । তাই আগন্তুককে ভালোবেসে মেনে নিই সবার প্রথম, সে যেমনই হোক না কেন । কোন আগন্তুককে সরাসরি ফিরিয়ে দেওয়াটাও উচিত নয় । তবে তাকে মেনে নিলেও মনের মধ্যে একটু সতর্ক থাকা ভালো । তাতে ক্ষতির পরিমাণটা অনেকটাই কম করা যায় । যদি শেষে দেখা যায় যেমন ভেবেছিলাম সে তেমনটা নয় । যাইহোক আগন্তুককে সুস্বাগত জানানোটাই আমাদের প্রথার মধ্যে পড়ে যে ।

Post a Comment

0 Comments