গুরু - দীপঙ্কর বেরা

 




যা বই পড়ে শেখা যায় না, দেখে শেখা যায় না, শুনে বোঝা যায় না, অনুভব করার চেষ্টা বৃথা হয়ে যায় সেটাই এক নিমেষে যে শিখিয়ে দিতে পারে বুঝিয়ে দিতে পারে অনুভব করাতে পারে তিনিই গুরু। শিক্ষা গুরু। ধর্ম গুরু। জীবন গুরু।

সবার উপরে বাবা মা পরম গুরু। বাবা মা ছাড়া পৃথিবীতে কেউ আমার সবচেয়ে ভালো চাইতে পারে না। কিন্তু এই সবচেয়ে ভালো কিসে হবে কিভাবে হবে সে সব বাবা মা জানতে পারে আবার নাও জানতে পারে।
কিন্তু শিক্ষা গুরু শিক্ষক সঠিক দিশা দেখাতে পারেন। সেই জন্য শিক্ষক শিক্ষা গুরু সবার উপরে।
গাছ পালা পশু পাখি নদী নালা মানুষ জন এ তো সবাই দেখে কিন্তু ক’জন আঁকতে পারে লিখতে পারে বা ভাবাতে পারে না? পারে না। সেজন্য আঁকা শিখতে হয় গান শিখতে হয় খেলাধূলা শিখতে হয়, পড়াশুনাও চালিয়ে যেতে হয়। তাও কারো না কারোর তত্ত্বাবধানে কঠোর অনুশীলনের দ্বারা। সেখানে বাবা মা শুধু পরম ভালোর দিক দেখে রাখতে পারে।
এই চর্চায় যদি ফাঁক থাকে ফাঁকি থাকে সঠিক গুরুর তত্ত্বাবধান না পায় তাহলে কত শিক্ষা এভাবে অসম্পূর্ণ থেকে যায় তার হিসেব মেলা ভার। তাই শিক্ষা এবং শিক্ষা গুরু সবচেয়ে মর্যাদার।

Post a Comment

0 Comments