ভালোবাসি গাঁ, ভালোবাসি সবুজ




ভালোবাসি গাঁ, ভালোবাসি সবুজ
বান্টি দেব
----------------------------------------------
সবুজে ঘেরা গ্রাম, আমি ভালোবাসি তার রূপ
এই সেই মেটোপথ,
যেখানে আমার পদচিহ্ন পড়েছিলো বারবার।
বালুমাখা ভাসমান পথ, কোথাও বা কাদা,
শালিকের ঝাক উড়ে বেড়ায় নতুন দিগন্তে
আবার দাঁড়িয়ে হাঁটু জলে উড়ন্ত সাদা সাদা বকগুলো
মাছ ঠোঁটে নিয়ে উড়ে চলে।
চার দিকে পাখির কলরবে মন মুগ্ধ হয়
পাতার ফাঁকে উুঁকি দেয় অালোর রশ্মিজাল
নীরব নদীতে আলোর ঝলকানি
ডিঙ্গী নৌকার পালতোলা মাঝির ভাটিয়ালী গানে
দিন শেষে সন্ধ্যা ঘনিয়ে আসে ঐ দূরের শেওড়া গাছে।
হাজারো পাখি এসে ভীর জমিয়েছে সবুজের বুকে
এইতো আমার সবুজে ঘেরা গ্রাম
এখানে সন্ধ্যার আড্ডায় নানান রকম গল্প হয়
এখানে রাত হয়, আকাশে চাঁদ উঠে
তখন নীরবে ঘুমায় আমার শান্ত প্রিয় গ্রাম
আপন দোয়ার এটে।

Post a Comment

0 Comments